গ্যাস সঙ্কট নিয়ে তিতাসের সঙ্গে বৈঠক কাল
এদিকে গ্যাসের চাপ কম থাকলেও মিটার ব্যবস্থা চালু না থাকায় স্টেশন মালিকরা তিতাস গ্যাস কোম্পানিকে সর্বোচ্চ (নির্ধারিত) বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। এসব সমস্যা জানাতে কাল রোববার বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘গ্যাসের অভাবে সাভারে অনেক সিএনজি স্টেশন বন্ধ হয়ে গেছে। ঢাকাসহ সব মিলিয়ে প্রায় দেড়শ স্টেশন চরম গ্যাস সমস্যায় থাকছে।’জাকির হোসেন বলেন, যেখানে স্টেশনে গ্যাসের চাপ থাকতে হয় কমপক্ষে ১৫ পিএসআই (প্রতি বর্গইঞ্চিতে গ্যাস চাপের ইউনিট) সেখানে চাপ নেমে আসছে পাঁচ পিএসআইয়ের নিচে। জাকির জানান, তিতাসে বৈঠক করে গ্যাসের সরবরাহ বাড়ানো এবং বিল নিরূপণের জন্য স্টেশনে ইলেক্ট্রনিক ভলিয়ম কারেক্টার (ইভিসি) স্থাপনের অনুরোধ জানানো হবে। তিতাস সূত্র জানায়, পেট্রোবাংলা থেকে তারা প্রায় ১শ চল্লিশ কোটি ঘনফুট গ্যাস পাচ্ছে। কিন্তু রাজধানীসহ তিতাস এলাকায় প্রয়োজন প্রায় ২শ কোটি ঘনফুট। পেট্রোবাংলা ও তিতাস সূত্র সম্প্রতি জানায়, ঢাকা ও এর আশেপাশের প্রায় ২০০ সিএনজি স্টেশনে দৈনিক গ্যাস ব্যবহার হয় পাঁচ কোটি ঘনফুটের মত। সূত্র মতে এই স্টেশনগুলো ৯-৪ টা বন্ধ রাখলে তিন কোটি ঘনফুটের মত সাশ্রয় হবে। এটা সার্বিক সংকট নিরসনে বিশেষ কোনো ভূমিকা রাখবে না। তবে পাইপ লাইনে গ্যাসের চাপ কিছুটা বাড়বে।