গ্যাস সরবরাহ সমস্যার সমাধানে সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ সমস্যার সমাধান করার সুপারিশ করেছে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি।গতকাল বুধবার সংসদ ভবনে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক সভা আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁঁইয়া সভায় সভাপতিত্ব করেন।সভায় দেশে গ্যাস সরবরাহ সমস্যার সমাধান ও গ্যাসের ঘাটতি পূরণের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। সভায় গ্যাসের স্বল্পতা এবং তেল ও গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ আরোপ করা হয়। অতি জরুরি ভিত্তিতে গ্যাসের মজুদ ও উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের কাজ শুরু করেছে।সভায় সাংসদেরা বলেন, গ্যাস সরবরাহে একটি বড় সমস্যা রয়েছে, যে কারণে গ্যাসের মজুদ থাকলেও অনেক সময় গ্রাহক প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।সভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর অধিকতর সংশোধনকল্পে আনীত বিলটি নিয়ে আলোচনা করে তা চূড়ান্ত করা হয়।কমিটির সদস্য চিফ হুইপ আবদুস শহীদ, নিলুফার জাফর উল্লাহ, আবদুল কাদের খান, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর তাপস এবং এ এম মাহবুব উদ্দিন খোকন সভায় যোগ দেন।