গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলো, তাসলিমা (২২), তাঁর মেয়ে সুস্মিতা (৪) ও ছেলে তানভীর (৩); নাজমা (২৪), তাঁর স্বামী ওমর ফারুক (৩২), তাঁদের ছেলে নাইম (৩) এবং পারুল (২৮) ও তাঁর ছেলে আরমান (৭)। গুরুতর অবস্থায় আহত লোকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা সবাই পরস্পরের নিকট আত্মীয়। আহত ব্যক্তিদের স্বজন মাহমুদুল হাসান প্রথম আলো ডটকমকে জানান, আহত পারুলের ভাইয়ের বিয়ে উপলক্ষে তারা সবাই কুমিল্লা থেকে চাচা আবদুর রশিদের যাত্রাবাড়ীর বাগিচা রোডের বাসায় আসে। আজ ভোর ছয়টার দিকে এলপি গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণে ওই বাড়ির দোতলার রান্নাঘরে আগুন ধরে যায়। এ সময় সবাই ঘুমিয়ে ছিল। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।