গ্যাসসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি সমস্যার কারণে একটা সময় শুধু শীতঋতুতে নগরের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকত। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এখন ১২ মাসই গ্যাসসংকটে ভোগান্তির মধ্যে আছেন তিতাসের গ্রাহকেরা। অপর দিকে বর্তমানে সরকারের আদেশে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড নতুন গ্রাহক নেওয়া বন্ধ রেখেছে। এসব কথা উঠে এসেছে নগরের চার এলাকার চারজন পাঠকের চিঠিতে।এভাবে কি বেঁচে থাকা যায়?মিরপুর ১০ নম্বর সেকশনের ডি-২ ব্লকের ২, ৩ ও ৪ নম্বর রাস্তার বাড়িগুলোর চুলায় বর্তমানে রাত একটার সময় গ্যাস আসে আর অদৃশ্য হয়ে যায় সকাল সাতটার মধ্যে। তিন-চার বছর ধরে এলাকার মানুষজন গ্যাসের সংকট সহ্য করে আসছে। কিন্তু এখন যেন কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। ছোট্ট সন্তানসহ স্কুলগামী সন্তান ও পরিবারের সবার সারা দিনের খাবার তৈরি, খাওয়ার পানি ফুটানোর কাজ করতে হয় রাত একটার পর থেকে। এভাবে রাতের পর রাত জেগে কাজ করতে গিয়ে গৃহিণীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন। অপর দিকে চাকরিজীবী মায়েদের অবস্থা আরও শোচনীয়। রাতে রান্নাবান্নার আওয়াজে পরিবারের অন্য সদস্যদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এভাবে আর বাঁচা যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের গ্যাসের সমস্যা দ্রুত সমাধান করে একটু শান্তিতে বাঁচার সুযোগ দিন, প্লিজ!শেলীব্লক ডি-২৩, মিরপুর-১০।অবহেলিত কামরাঙ্গীরচরআট লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত ও পাঁচ বর্গমাইল আয়তনের ঢাকার কামরাঙ্গীরচর (সুলতানগঞ্জ ইউনিয়ন) নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টি ওয়ার্ডে তীব্র গ্যাসসংকটের কারণে সাড়ে পাঁচ লক্ষাধিক বাসিন্দাকে বছরজুড়েই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর সমাধান না হওয়ায় হতাশাগ্রস্ত চরবাসী ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছেন। প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল সাড়ে তিনটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত গ্যাস থাকে না। এই শীতের মৌসুমে এক মাস ধরে সকাল ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা গ্যাস না থাকায় দিনের বেলায় রান্না করা সম্ভব হয় না, বিধায় বিকল্প ব্যবস্থায় রান্না করতে হয়। নইলে শুকনো খাবার অথবা রেস্তোরাঁর খাবার কিনে খেতে হয়। রাত ১১টার পর গ্যাসের প্রবাহ স্বাভাবিক হলে অধিকাংশ পরিবার রাত জেগে পরের দিনের জন্য অগ্রিম রান্না করে ফ্রিজে রেখে দেয়। কিন্তু যাদের ফ্রিজ নেই, তাদের পচা-বাসি খাবার খেতে হয়। গৃহিণীদের অভিযোগ, রান্নার সময় গ্যাস থাকে না অথচ মাস শেষে বিল ঠিকই দিতে হয়। কর্তৃপক্ষ দিনের বেলায় গ্যাস না দিয়ে প্রতি মাসে বিল আদায় করে নিচ্ছে। এ মনোপলি ব্যবসা বন্ধ করা উচিত। কামরাঙ্গীরচরের নুরিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গ্যাসসংকটের কারণে ৭০০ ছাত্রের জন্য প্রতিদিন লাকড়ি কিনে রান্না করতে হচ্ছে। চরের ৬০ ভাগ ভাড়াটের অধিকাংশ বাড়িতে পাঁচ থেকে সর্বোচ্চ ৫০টি করে পরিবার থাকে, স্বাভাবিক গ্যাস থাকা অবস্থায় তাদের কষ্টের সীমা থাকে না। ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে কামরাঙ্গীরচরে প্রথম গ্যাস সংযোগ দেওয়া হয়। পরে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে ৬৯ কিলোমিটার জুড়ে গ্যাসের পাইপলাইন স্থাপন করে। বর্তমানে চর এলাকায় আট সহস্রাধিক আবাসিক গ্রাহক, ১৬৫ বাণিজ্যিক গ্রাহক ও আটটি শিল্প গ্রাহক রয়েছে। প্রায় দুই বছর আগে হাজারীবাগের ডিআরএস থেকে চরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মোটা গ্যাস পাইপলাইনের সম্প্রসারণ করায় সেখানে গ্যাসসংকট নেই। কয়েকটি শিল্প-কারখানা প্রতিদিন প্রচুর পরিমাণে গ্যাস টানায় ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তথা রহমতবাগ, কুমিল্লাপাড়া, নিজামবাগ, নূরবাগ, কয়লাঘাট, মুসলিমবাগ, করিমাবাদ, ছাতা মসজিদ এলাকা, মাদবর বাজার, মমিনবাগ, ইসলামনগর, আচারওয়ালার ঘাট, হুজুরপাড়া, মাদ্রাসাপাড়া, খোলামোড়া ঘাট এলাকা, নবীনগর, আলীনগর ও মুন্সিহাট এলাকায় তীব্র গ্যাসসংকট রয়েছে। শিল্প-কারখানাগুলো রাতের বেলায় যখন বন্ধ হয়, তখন পাইপলাইনে গ্যাসের প্রবাহ স্বাভাবিক হয়ে ওঠে। এ অবস্থায় অভিজ্ঞ মহল মনে করছে, গ্যাসসংকটকবলিত উল্লিখিত ছয়টি ওয়ার্ডে আট ইঞ্চি ব্যাসের গ্যাসের পাইপ স্থাপন করা হলে গ্যাসসংকট থাকবে না। উল্লেখ্য, ইতিপূর্বে গ্যাসসংকট নিরসনের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করার পরও কোনো ফল হয়নি।ইলিয়াছ আহমদরহমতবাগ, কামরাঙ্গীরচর।চুলায় গ্যাস চাইডিসিসির ৮৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ী ও পূবালী আবাসিক এলাকাটি ঘনবসতিপূর্ণ। দীর্ঘদিন ধরে এ এলাকায় সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত তীব্র গ্যাসসংকট থাকে। গ্যাস না থাকায় যথাসময়ে কোনো পরিবারেই রান্নাবান্না হচ্ছে না। গ্যাসসংকটের কারণে বাধ্য হয়ে এলাকার বাসিন্দাদের রেস্তোরাঁ থেকে বেশি দামে খাবার কিনতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে নির্বিঘ্নে গ্যাস সরবরাহ করা হোক। এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. আরিফুজ্জামানপূবালী অবাসিক এলাকা, দক্ষিণ যাত্রাবাড়ী।উন্নয়ন কি থেমে থাকবে?প্রথমে বন্ধ করা হলো শিল্প, বাণিজ্যিক গ্রাহক নেওয়া। তারপর গত বছর বাসাবাড়ির জন্যও নতুন গ্রাহক নিচ্ছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কিন্তু নগরে ঠিকই গড়ে উঠছে নিত্যনতুন ভবন। আবার শিল্প-কারখানা ও বাণিজ্যিক স্থাপনার কাজও হচ্ছে অনেক। কিন্তু গ্যাস না পাওয়ায় সেগুলো উর্যাাপাদনে আসতে পারছে না। এখন কথা হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না অথচ নগরায়ণ ঠিকই হচ্ছে, হচ্ছে শিল্পায়ন। কিন্তু গ্যাস যদি না পাওয়া যায়, তবে এগুলো করার কোনো মানে নেই। তাই গ্যাস, বিদ্যুতের নতুন সংযোগ বন্ধ করার আগে কর্তৃপক্ষের উচিত ছিল নগরের সব ধরনের উন্নয়ন কাজ বন্ধ করে দেওয়া। কারণ গ্যাস, বিদ্যুর্যাা ছাড়া উন্নয়নকাজ তো এগিয়ে নেওয়া যাবে না। অযথা অর্থ নাশ করে লাভ কী? তাই সরকার হয় গ্যাস, বিদ্যুতের নতুন সংযোগ আবার চালু করুক, নয়তো সব ধরনের উন্নয়নকাজ বন্ধ করে দিক।সাইফুর রহমানকলতাবাজার, পুরান ঢাকা।চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকিপ্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]