গ্যাস বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক সম্পদ, যা বহির্বিশ্বের অনেক দেশে নেই। কিন্তু এই প্রাকৃতিক গ্যাস নানাভাবে আমরা অপচয় করছি। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের বেশ কিছু অংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, বিশেষ করে ঢাকা শহরে এর ব্যবহার ব্যাপকতর। জ্বালানিতে অহরহ গ্যাসের অপচয় আমরা লক্ষ করি। সামান্য একটা দেশলাইয়ের কাঠি ব্যবহার না করে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা হচ্ছে। তাই অপচয় রোধ করতে হলে বিদ্যুতের মতো গ্যাসের মিটারের ব্যবস্থা করা দরকার। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।জাহিদ হোসেনশিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ, ঢাকা।আবার পলিথিন থলে!পলিথিনের থলের জন্য পরিবেশ নষ্ট হয়ে থাকে। নর্দমা, খালবিল, পুকুর, ম্যানহোল অচল হয়ে পড়ে। তার পরও বর্তমানে ঢাকা নগরের হাটবাজার, দোকানপাট, শপিং মল ইত্যাদিতে পলিথিনের থলের ব্যবহার বহুগুণ বেড়েছে। অথচ সরকার নীরব ও নির্বিকার। প্রথমে ঢাকা নগর থেকে পলিথিনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিলে তা ধীরে ধীরে সারা বাংলাদেশে নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে পলিথিনের ব্যবহার বন্ধ করতে হলে এর উৎপাদন বন্ধ করা জরুরি। এ জন্য লালবাগ ও ইসলামবাগের কারখানাগুলোয় অভিযান চালাতে হবে। এ ছাড়া জনসচেতনতা বাড়াতে সরকার কাজ করবে বলে আশা করছি।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, ঢাকা-১২০৪আপনিও জানান নাগরিক সমস্যার কথাপ্রিয় পাঠক, আপনি নগরের যে প্রান্তেই থাকুন না কেন, জানান আপনার এলাকার ছোট-বড় নাগরিক সমস্যার কথা। কাগজের এক পিঠে লিখে পাঠান আমাদের কাছে। ছবিও পাঠাতে পারেন। সমস্যা সমাধানে আপনার হয়ে আমরাই যোগাযোগ করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে।লেখা পাঠানোর মাধ্যম যদি চিঠি হয়, তবে খামের ওপর লিখুন ‘ঢাকায় থাকি, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’। ই-মেইলেও ([email protected], [email protected]) লেখা ও ছবি পাঠাতে পারেন। সমস্যার কথা ঢাকায় থাকি বিভাগে টেলিফোন করেও জানাতে পারেন।