প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলাকার গ্রন্থাগার রক্ষায় এর ১৬ হাজার বইয়ের সবগুলো ধার নিয়েছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের বাকিংহ্যামশায়ারের মিল্টন কীন্স শহরের কাছে স্টোনি স্ট্র্যাফোর্ড এলাকায়। সেখানকার বাসিন্দারা এক সপ্তাহের কম সময়ের মধ্যে গ্রন্থাগারটি খালি করে ফেলেন। নগর কর্তৃপক্ষ গ্রন্থাগারটি বন্ধ করে ফেলতে পারে, এই আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নিয়েছেন তাঁরা। মিল্টন কীন্সের পৌর কর্তৃপক্ষ ২০১১-১২ অর্থবছরে দুই কোটি ৬০ লাখ পাউন্ড ব্যয়-সাশ্রয় করতে গ্রন্থাগারটি বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তাই গ্রন্থাগার বাঁচাতে ফেসবুকে বই ধার নেওয়ার প্রচার শুরু করা হয়। গ্রন্থাগার খালি করার ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ৩৭৮টি করে বই ধার নিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা এমিলি ম্যালেসন বলেন, ‘জনগণ জোরালোভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে।’ বিবিসি, মিরর অনলাইন