গ্রাম পুলিশদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় সমস্কেলে বেতন প্রদান ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ঝিনাইদহে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সদস্যরা ১৯ জুলাই মানববন্ধন করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে জেলার ছয়টি উপজেলা থেকে আসা তিন শতাধিক গ্রাম পুলিশ আধাঘণ্টা মানবন্ধন করেন। এখানে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আনিছুর রহমান। শেষে তাঁরা জেলা প্রশাসক রমা রাণী রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।