গ্রামার ও কম্পোজিশন দুটোই গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক (ইংরেজি), মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাইংরেজি ২য় পত্রে কোন নিয়মে উত্তর লিখবে এবং বাকি সময়টুকুতে চূড়ান্ত অনুশীলন করবে, তারই সম্পর্কে আলোকপাত করা হলো।1. Right forms of verbs : Verb-এর right forms তোমাদের জন্য তুলনামূলকভাবে পরিচিত একটি অধ্যায়। এ ধাপে তোমাদের জন্য একটি Passge দেওয়া থাকবে এবং তোমরা যথারীতি শূন্যস্থান পূরণ করবে। তোমাদের Tense পরিবর্তন করা ছাড়াও Passive form use ও Right forms use করে এর উত্তর লিখতে হতে পারে। তবে লক্ষ রাখবে use negative where necessary বিষয়টির প্রতি। কারণ, সাধারণত কমপক্ষে ১ নম্বর negative forms থেকে থাকে। 2. Uses of preposition : Preposition অংশে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। যেহেতু Simple and appropriate preposition উভয় অংশ থেকে fill in the gaps আসে, তাই তোমাদের একটু বুঝেশুনে উত্তর দিতে হবে। 3. Uses of articles where necessary (filing in the gaps in a passage) : প্রশ্নের ধারাবাহিকতায় থাকবে Articles। তবে Articles থাকবে passage থেকে। এত দিন তোমরা A, An, The দিয়ে article করেছ, এবার তোমাদের শূন্যস্থান পূরণ করার সময় থাকবে No article। বিষয়টি খুবই সহজ ও সাধারণ। Articles চ্যাপ্টার ভালোভাবে আয়ত্ত করতে পারলে No articleও এমনিতে আয়ত্ত করতে পারবে। 4. Linkers/Idioms and Phrases: (i) Linkers: বন্ধুরা যদি পরীক্ষায় আসে তবে তুমি খেয়াল রাখবে Sentence-টি শেষ হয়েছে কি না, যদি Sentence-টির মাঝে বসে তবে small letter Linkers/ Idioms and Phrases বসাবে। (ii) Phrases and Idioms : আবার যদি Sentenceটির মধ্যে বসে তবে অবশ্যই Capital letter use করে idioms and phrases বসাবে। আরেকটি বিষয় খেয়াল রাখবে, Idioms and Phrases-এর ক্ষেত্রে subject ও number অনুসারে verb পরিবর্তন হতে পারে। এই অংশে তোমাদের পুরো বাক্য তুলে লিখতে হবে।5. Rewrite the reported speech : Passage Narration মূলত Sentence Narration-এর একটি মৌলিক অংশ। প্রথমেই Passage ভালোভাবে পড়ে বুঝে নেবে কোন sentence থেকে এসেছে এবং indirect করতে reporting verb কী হবে ও tense পরিবর্তন কোন নিয়মে হবে। 6. Transformation of Sentence: তোমাদের জন্য এই অংশে Passage দেওয়া থাকবে, তবে Sentence transformation-এর নিয়মে আলাদা পাঁচটি বাক্যই তোমাদের পরিবর্তন করতে হবে। চেষ্টা করবে এর ধারাবাহিকতা বজায় রাখতে। 7. Tag Question: Grammar অংশে ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে Tag Question একটি গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা রাখে। এই অংশে তোমরা জোর দেবে যে দিকটিতে, তা হলো: প্রথমত, Sentence negative format-এ গঠিত কি না এবং Negative অর্থ প্রকাশ করে কি না।দ্বিতীয়ত, Sentence part অংশে Subject third person singular হওয়া সত্ত্বেও tag অংশে plural object বসে কি না। অরেকটি বিষয় লক্ষ্য রাখবে, Imperative sentence দিয়ে শুরু হয়েছে কি না। তাই বলব, বুঝেশুনে করবে। মনে রাখবে, সম্পূর্ণ বাক্য লিখে Tag question করতে হবে।8. Completing sentences : (i) তোমরা বাক্যের অংশবিশেষ পূরণ করবে এই প্রশ্নের উত্তর লিখতে। তবে বরাবরের মতো এখানেও পাঁচটি আলাদা বাক্য থাকবে এবং বাক্যের ক্ষেত্র নির্দিষ্ট। বেশির ভাগ ক্ষেত্রেই Complex sentence জাতীয় অংশ থেকে আসে। তা ছাড়া conditional sentence থেকে এর উত্তর দিতে হয়। প্রবাদ বাক্য থেকে প্রায়ই একটি প্রশ্ন চলে আসে, এ ক্ষেত্রে উত্তরটি যথাযথ হতে হবে, মানে শুদ্ধভাবে প্রবাদ বাক্যটিই লিখতে হবে। মনে রাখবে, সম্পূর্ণ বাক্য লিখে Completing sentences-এর উত্তর লিখতে হবে। (ii) ৮ নম্বর অংশে দুই ধরনের প্রশ্ন থাকতে পারে। তবে একটিমাত্র option-ই থাকবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো: Fill in the gaps. এই অংশে parts of speech বিশেষ করে noun, preposition, article, verb, adverb, adjective use করে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে। এটি with clues অথবা without clues যেকোনো রকম হতে পারে।9. Paragraph writing : Paragraph অংশে তোমাদের জন্য মাত্র একটি Paragraph questionsসহ দেওয়া থাকবে এবং তোমাদের একটির উত্তরই লিখতে হবে। একটি মাত্র অনুচ্ছেদের মধ্যেই তোমাকে Paragraph লেখা শেষ করতে হবে। প্রশ্নের নম্বর যেহেতু ১০, তাই কমপক্ষে ১২০-১৫০ শব্দের মধ্যে লিখলে ভালো হবে, Paragraph Name খাতার ওপরে অবশ্যই লিখতে হবে। 10. Composition 1 out of 2—এই অংশটি তোমাদের জন্য সহজ হবে; কারণ এনসিটিবির সিলেবাস অনুযায়ী দুটি Composition থাকবে, যে কারণে নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করলে এবং পূর্ববর্তী শ্রেণীতে পঠিত বিষয়গুলোর ওপর কিছুটা দখল অর্থাৎ রিভিশন থাকলে সহজেই একটি Composition লেখা তোমাদের আয়ত্তে চলে আসবে। ১৫ নম্বর থাকবে একটি Composition-এ, তাই তোমাদের কমপক্ষে চার-পাঁচটি ছোট Paragraph সহযোগে ২০০-২৫০ শব্দের মধ্যে লেখা আবশ্যক। 11. Writing formal letter (Guided) : Formal letter মানে হলো আনুষ্ঠানিক পত্র যাকে তোমরা Application হিসেবে লিখে থাক। Applicationটি তোমাদের সতর্কতার সঙ্গে পড়ে ও ভালোভাবে বুঝে উত্তর লিখতে হবে। কারণ, সুনির্দিষ্ট বিষয় যা প্রশ্নে উল্লেখ থাকবে, তা অবশ্যই উত্তরে লিখতে হবে, তার মানে হলো কোনো নির্দিষ্ট বই থেকে মুখস্থ করে হুবহু লিখে দেওয়া যাবে না। Guideline হিসেবে তোমাদের জন্য suppose your name, your school name অথবা Your School address যেমন Dhaka, Rangpur ইত্যাদি নির্দিষ্ট থাকবে, ফলে যথেষ্ট সচেতনভাবে উত্তর লিখতে হবে। 12. (i) Dialogue writing (Guided) : দুই ব্যক্তির মধ্যে কথোপকথন মানেই ডায়ালগ। এ ক্ষেত্রে NCTB Syllabus অনুযায়ী কিছু নির্দেশনা থাকবে, প্রশ্নে যা Guide line হিসেবে গণ্য হবে এবং তোমাদের উল্লিখিত নাম, বিষয়বস্তু এবং গতি-প্রকৃতি সেইভাবে অনুসরণ করে Dialogue লিখতে হবে।(ii) Summary Writing : ১০ নম্বর প্রশ্নে দুটি option থাকবে তোমাদের জন্য। তুমি যেটি ভালো পার বা পারবে অবশ্যই সেটির উত্তর করবে। Summary Writing লিখতে চাইলে কমপক্ষে দুবার পুরো passageটি মনোযোগ দিয়ে পড়বে। তারপর মূল কথাগুলো দিয়ে চার-পাঁচটি বাক্যে Summary লেখা শেষ করবে। মনে রাখবে, ভালো Summary লেখার সময় হুবহু passageটি তুলে দিতে পারবে না।13. Completing Story : তোমাদের লিখতে অবশ্যই গাইডলাইন অনুসরণ করতে হবে। দু ধরনের হতে পারে। এক. Fables/ Moral সমৃদ্ধ, দুই. সৃজনশীল প্রকৃতির। তবে যে ধরনের প্রশ্নই আসুক, তোমাদের প্রস্তুতি থাকতে হবে উত্তর লেখার।