গ্রামার পড়ো ভালো করে, তবেই বেশিনম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক,মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা।প্রিয় শিক্ষার্থীরা, জেএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়েকীভাবে উত্তর লিখবে তা দেওয়া হলো।1. Uses of articles where necessary : প্রশ্নের ধারাবাহিকতায় প্রথমেই Articles থাকবে। তবে Articles থাকবে passage থেকে। এত দিন তোমরা A, An, The দিয়ে article করেছ, এবার তোমাদের শূন্যস্থান পূরণ করার সময় থাকবে No article। এ বিষয়টি খুবই সহজ ও সাধারণ। Articles অধ্যায় ভালোভাবে আয়ত্ত করতে পারলে, No articleও এমনিতে পারবে । তবে শূন্যস্থান পূরণ করার সময় তোমাকে লক্ষ রাখতে হবে, articleটি small letter বা capital letter হবে কি না?2. Tenses (Re-writing a given passage in the present/past/future tense) : এই অংশে তোমাদের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটি মূলত পাঁচটি বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কারণ নম্বর মাত্র ৫। অনুচ্ছেদে Present/Past/Future Tense-এর যেকোনো একটি দেওয়া থাকবে, তোমাদের সেই অনুচ্ছেদটিকে প্রশ্নের ধারা মতে অন্য একটি Tense-এ পুনরায় লিখতে হবে।3. Voice : বাচ্য পরিবর্তন করতে হবে পাঁচটি। তবে voice change করতে হবে নির্দিষ্ট কিছু sentence থেকে। Assertive, Interrogative, Imperative, Optative, Exclamatory sentence থেকে Voice change বাক্য আকারে আসবে। তোমাকে দুভাবে পরিবর্তন করতে হবে। যেমন—Active to passive আবার vice-versa হিসেবে Passive to active।4. Transformation of Sentence : এই অংশে আলাদা আলাদা পাঁচটি বাক্য পরিবর্তন করতে হবে। তবে তোমাদের একটি নির্দিষ্ট Guide Line areas অর্থাৎ ৫টি Sentence উল্লেখ করে দেওয়া আছে। যেমন—Statement Sentence থেকে পরিবর্তন করে Question, Command request, Exclamation, Negative, Degree (Positive, Comparative and Superlative) উত্তর লিখতে বেশি সমস্যা হবে না। মনে রাখবে, Sentence areas থেকেই তোমার প্রশ্ন থাকবে।5. Uses of simple preposition : Preposition অংশে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। যেহেতু simple preposition থেকে আসবে, তাই এটি simple sentence হতে পারে, আবার passage থেকেও আসতে পারে। তবে তোমাদের সুবিধার্থে preposition clues box দেওয়া থাকবে। Simple preposition হিসেবে থাকবে at, in, on, to, by, for, from, of, with, over, through.6. Uses of conjunctions : Conjunctions অংশে তোমাদের জন্য পাঁচটি আলাদা আলাদা বাক্য দেওয়া থাকবে, বাক্যের ধরন ও গতি-প্রকৃতি বুঝে প্রশ্নের সঙ্গে দেওয়া অথবা ওপরে বক্সে দেওয়া clues থেকে conjunctions-এর শূন্যস্থান পূরণ করতে হবে।7. Right forms of verbs : Verb-এর right forms তোমাদের জন্য তুলনামূলকভাবে পরিচিত একটি লেসন। আলাদা আলাদা পাঁচটি বাক্য ও clues box দেওয়া থাকবে। তোমাদের Tense পরিবর্তন করা ছাড়াও passive form use করে Right forms এর উত্তর লিখতে হতে পারে।8. Uses of simple pronouns : পাঁচটি বাক্যে শূন্যস্থান পূরণ করবে এবং সঙ্গে clues দেওয়া থাকবে। এখানে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে, Pronoun-এর Subject and Object উভয় বিষয়ে। 9. Uses simple Adjectives : Adjective অংশে একইভাবে শূন্যস্থান পূরণ করতে হবে বিচ্ছিন্ন পাঁচটি বাক্যের মাধ্যমে। তবে তোমাদের শূন্যস্থান পূরণ করতে সুবিধা হবে, যেহেতু বাক্যের সঙ্গে clues দেওয়া থাকবে।10. Uses of simple Adverbs : এই অংশে তোমাদের জন্য বিচ্ছিন্ন পাঁচটি বাক্যে শূন্যস্থান দেওয়া থাকবে এবং একই সঙ্গে তোমাদের বোঝার ও করার সুবিধার্থে সঙ্গে clues দেওয়া থাকবে। Adverbs নিয়ে এখন থেকে নিয়মিত অনুশীলন করলে পরীক্ষায় পুরো নম্বর পাওয়া খুবই সহজ।11. Uses of simple Idioms and Phrases : Idioms and Phrases বিষয়ের ওপর যেকোনো শিক্ষার্থীর জন্য দক্ষতা অর্জন একটি অত্যাবশ্যকীয় কাজ। ইংরেজি ভাষা রপ্ত করা ও লিখিত অংশের উন্নত মান বজায় রাখতে এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অংশে একইভাবে পাঁচটি বাক্যে শূন্যস্থান পূরণ করতে হবে সঙ্গে থাকা clues ব্যবহার করে। 12. Narration : Narration অংশ থেকে পাঁচটি বাক্যের পরিবর্তন করতে হবে। এখানে সুনির্দিষ্টভাবে মাত্র তিনটি Sentence পরিবর্তন করতে হবে। যেমন—Assertive, Interrogative & Imperative Sentence থেকে এবং তোমার Class standard অনুযায়ী Direct-Indirect, Indirect-Direct speech-এ রূপান্তর করতে হবে।13. Uses of 1st and 2nd conditions (Completing sentences) : তোমরা বাক্যের অংশবিশেষ পূরণ করবে এই প্রশ্নের উত্তর লিখতে। তবে বরাবরের মতো এখানেও পাঁচটি আলাদা আলাদা বাক্য থাকবে এবং বাক্যের ক্ষেত্র নির্দিষ্ট অর্থাৎ 1st conditions and 2nd conditions বাক্য থেকে এর উত্তর দিতে হবে। মনে রাখবে, বোর্ডের সিলেবাস অনুযায়ী উল্লিখিত এই দুই নিয়মের conditions ছাড়া অন্য কোনো নিয়মের conditions পরীক্ষায় আসার কথা নয়।13. Writing formal letter : Formal letter মানে হলো আনুষ্ঠানিক পত্র, যাকে তোমরা Application হিসেবে লিখে থাকো। Applicationটি তোমাকে সতর্কতার সঙ্গে পড়ে ও ভালোভাবে বুঝে উত্তর লিখতে হবে। কারণ সুনির্দিষ্ট বিষয়, যা প্রশ্নে উল্লেখ থাকবে, তা অবশ্যই উত্তরে লিখতে হবে। 14. Dialogue writing (Guided) : দুই ব্যক্তির মধ্যে কথোপকথন মানেই Dialogue। এ ক্ষেত্রে NCTB Syllabus অনুযায়ী কিছু নির্দেশনা থাকবে প্রশ্নে, যা Guide line হিসেবে গণ্য হবে এবং তোমাকে উল্লিখিত নাম, বিষয়বস্তু, ও গতি-প্রকৃতি সেইভাবে অনুসরণ করে Dialogue লিখতে হবে। যেহেতু প্রশ্নের নম্বর মাত্র ৫, তাই এর আকার কোনোভাবেই বেশি বড় হবে না।15. Paragraph অংশে তোমাদের জন্য তিনটি দেওয়া থাকবে, তুমি যেকোনো একটির উত্তর লিখবে। একটিমাত্র অনুচ্ছেদের মধ্যেই তোমাকে Paragraph লেখা শেষ করতে হবে। প্রশ্নের নম্বর যেহেতু ১০, তাই কমপক্ষে ১২০-১৫০ শব্দের মধ্যে লিখলে ভালো হবে।16. Composition অংশটি তোমাদের জন্য সহজ হবে, কারণ NCTB Syllabus অনুযায়ী চারটি Composition থেকে একটির উত্তর দিতে হবে। তাই নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করলে এবং পূর্ববর্তী শ্রেণীতে পঠিত বিষয়গুলোর ওপর কিছুটা দখল, অর্থাৎ রিভিশন দিয়ে সহজেই একটি Composition লেখা তোমার আয়ত্তে চলে আসবে।