গ্রামীণ ব্যাংক নিয়ে ঘৃণ্য রাজনীতি থেকে সরে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক নিয়ে ‘ঘৃণ্য ও ভ্রান্ত’ রাজনীতির পথ থেকে সরে আসতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আজ রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘নইলে একদিন এই রাজনীতিরই শিকার হবে আওয়ামী লীগ। আর ইতিহাসে এই কথা লেখা হবে কালো অক্ষরে।’বিবৃতিতে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বলেন, গ্রামীণ ব্যাংকের মতো একটি ব্যতিক্রমী ব্যাংককে সাধারণ ব্যাংকের পর্যায়ে নিয়ে গিয়ে প্রতিষ্ঠানটিকে খাটো করা হচ্ছে। যে প্রতিষ্ঠানটি নিজস্ব স্বকীয়তা এবং ৮৬ লাখ নারীর প্রচেষ্টায় নোবেল পুরস্কার আনতে পারে, সেই প্রতিষ্ঠানটিকে খাটো করার চেষ্টা করা উচিত নয়। এতে গ্রামীণ ব্যাংক খাটো হবে না, বরং দেশ হিসেবে বাংলাদেশ ছোট হয়ে যাবে।’ বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, ‘আমি নিশ্চিত্, ভবিষ্যতে আওয়ামী লীগের বাইরে যেকোনো সরকার এলে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশটি বাতিল করে এই ব্যাংকের ঐতিহ্যকে পুনরায় প্রতিষ্ঠা করা হবে।’