গ্রামীণ ব্যাংকের অনেক দাবি একান্তই অসার ও ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহাম্মদ ইউনূস বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংকের অনেক দাবি একান্তই অসার ও ভিত্তিহীন।অর্থমন্ত্রীর পক্ষে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান গতকাল শনিবার ই-মেইলে ‘প্রকাশিত সংবাদের প্রতিবাদ’ শিরোনামে জানিয়েছেন, যেহেতু গ্রামীণ ব্যাংকের বিষয়টি আদালতে বিচারাধীন, সেহেতু এ সম্পর্কে বেশি মন্তব্য না করাই সমীচীন। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে যে জবাব দেওয়া হয়েছে, সে সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্য অতি সংক্ষিপ্ত।প্রতিবাদপত্রে বলা হয়েছে: ১. অর্থমন্ত্রী অনেক ব্যক্তিগত আলোচনার বিষয় নিয়ে এখানে প্রকাশ্যে আলোচনা করেননি। যে চিঠিটির একটি অংশ প্রকাশিত হয়েছে, তার পুরোটাই প্রকাশ করা উচিত ছিল। ২. অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে যেসব মন্তব্য করেছেন, তার প্রতিটি কথাই তথ্যনির্ভর এবং কোথাও কোনো বিষয়ে কোনো অসত্য ভাষণ দেওয়া হয়নি। ৩.্র গ্রামীণ ব্যাংকের অনেক দাবি একান্তই অসার ও ভিত্তিহীন।