গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইউনূস
ঐক্যবদ্ধ থেকে ক্ষুদ্রঋণ ব্যবস্থাকে চালু রাখতে গ্রামীণ ব্যাংকের পরিচালকদের প্রতি আহ্বান জানিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি গত তিন দশক ধরে গড়ে তোলা নিজের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।আজ বৃহস্পতিবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তৃতীয়বারের মতো বার্ষিক সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস এই শঙ্কা প্রকাশ করেন। সমাজে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ইউনূস সেন্টারের উদ্যোগে এই সামাজিক ব্যবসা দিবসের আয়োজন করা হয়।গ্রামীণ ব্যাংক বিষয়ে শঙ্কা প্রকাশ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মালিকানার বিষয়টি এখন অনিশ্চিত। বিষয়টিতে একা আমি উদ্বিগ্ন নই। এটার ভবিষ্যৎ নিয়ে এখন সবাই উদ্বিগ্ন।’নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন, গ্রামীণ ব্যাংক বিশ্বের এমন একটি প্রতিষ্ঠান যেখানে দরিদ্র নারীরা জড়িত। এই ব্যাংকের মাধ্যমে গ্রামীণ নারীর একটি বিশাল অংশের ভাগ্যোন্নয়ন হয়।—ইউএনবি