গ্রামীণ ব্যাংকের সুদের হার অন্য সংস্থার চেয়ে ভালো: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার দেশের অন্যান্য ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থার চেয়ে ভালো। এ ছাড়া নোরাডের কাছ থেকে পাওয়া অর্থ অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের বিষয়ে নরওয়ে ও বাংলাদেশ সরকারের মধ্যে অনেক আগেই সমাধান হয়েছে। আজ সোমবার গ্রামীণ ব্যাংক-সম্পর্কিত রিভিউ কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার অর্থমন্ত্রী এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, কমিটিকে যে কার্যপরিধি দেওয়া হয়েছিল, সে অনুযায়ী তারা প্রতিবেদন জমা দিয়েছে। এখন সরকার প্রতিবেদনটি দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।আজ সকালে কমিটির প্রধান এ কে এম মনোয়ার উদ্দিন আহমেদ অর্থমন্ত্রীর কাছে এ প্রতিবেদন জমা দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে প্রতিবেদন জমা দিয়েছি। এখন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে সেটা সরকারের ওপর নির্ভর করছে। তবে আমরা একটি চেকলিস্ট দিয়েছি। পাশাপাশি আমরা একাধিক প্রস্তাবনাও দিয়েছি। এখন পুরো বিষয়টি সরকারের বিবেচনাধীন।’প্রসঙ্গত, সরকার গ্রামীণ ব্যাংক রিভিউ করতে এ বছরের ১০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম মনোয়ার উদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করেন। কমিটি তাদের তদন্ত শেষে আজ প্রতিবেদন জমা দিয়েছেন।