গ্রামীণফোন-প্রথম আলো কুইজের দ্বিতীয় পর্বের বিজয়ী যাঁরা
গ্রামীণফোন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের দ্বিতীয় পর্বের ড্র হয়েছে গত মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে। এই কুইজে শুধু দ্বিতীয় পর্বে তিন লাখের বেশি কুপন জমা পড়ে। সঠিক উত্তরদাতাদের মধ্যে ১৩ জনকে বিজয়ী নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, গ্রামীণফোনের হেড অব মার্কেট কমিউনিকেশন তাহমীদ আজিজুল হক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি তারেক মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর অনুষ্ঠান ব্যবস্থাপক সাইফুল আজিম। এখন গ্রামীণফোন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের চতুর্থ পর্বের কুপন জমা নেওয়া হচ্ছে। চার পর্ব শেষে মেগা ড্র-এ থাকছে টয়োটা অ্যালিয়ন গাড়ি, মোটরসাইকেল ও এলসিডি টিভি জিতে নেওয়ার সুযোগ। বিশ্বকাপ শেষে বিজয়ীদের হাতে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার হস্তান্তরের তারিখ জানতে বিজয়ীদের প্রথম আলোয় চোখ রাখার জন্য অনুরোধকরা হচ্ছে।দ্বিতীয় পর্বের বিজয়ীপ্রথম পুরস্কার: ল্যাপটপ কম্পিউটারজাহানারা ইসলাম, ঝিগাতলা, ঢাকা।দ্বিতীয় পুরস্কার: স্যামসাং গ্যালাক্সি ট্যাবআনোয়ারা বেগম, দক্ষিণ গোড়ান, খিলগাঁও, ঢাকা।তৃতীয় পুরস্কার: দুজনের সুন্দরবন ভ্রমণঅভিলাস চন্দ্র দাস, বাড়ি-৩৮, সড়ক-৯, ব্লক-বি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।চতুর্থ পুরস্কার: আইপডরওশন আরা, দক্ষিণ ইব্রাহিমপুর, ঢাকা। পঞ্চম পুরস্কার: ডিজিটাল ক্যামেরা (দুটি)মিন্নাজ জাহান পাপিয়া, ডি-টাইপ কলোনি, মিরপুর-১, ঢাকা এবংনুরুল আফছার আজিম, বায়তুল আমান জামে মসজিদ, মুন্সিবাড়ি রোড, ঝিগাতলা, ঢাকা। ষষ্ঠ পুরস্কার: ডিজিটাল ফটোফ্রেম (দুটি)কে এ এম মশিউজ্জামান, ৬৮/জে মইনুল রোড, ঢাকা ক্যান্টনমেন্ট এবং গোলাম সারওয়ার চৌধুরী, চালিবন্দর, সিলেট।সপ্তম পুরস্কার: ডিজিটাল ফটোফ্রেম (পাঁচটি)মোছা. শামীমা আক্তার, গুড়াতিপাড়া, রংপুর;মো. মাইন উদ্দিন, উত্তর বালুয়াডাঙ্গা, দিনাজপুর;ফারিহা আহীরা, খিলগাঁও তালতলা, ঢাকা;মো. জাকির হোসেন, ২৫ বি কে রায় রোড, খুলনা এবংশেখ রবিউল ইসলাম, বুক সেন্টার, ৮৬ কেডি ঘোষ রোড, খুলনা।