গ্রামীণফোন স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন স্থানীয় ব্যাংকগুলো থেকে এক হাজার ১০২ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।গ্রামীণফোন জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ লোকাল সিনডিকেটেড টার্ম লোনের বিষয়টি অনুমোদন করেছে।ঋণের টাকা দিয়ে প্রতিষ্ঠানটি মূলধন গঠনের পাশাপাশি কৌশলগত পদক্ষেপ ও প্রজেক্টের কাজে লাগাবে।