গ্রামীণফোনে কর্মী অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মী অসন্তোষের জেরে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান কার্যালয় আজ রোববারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাঁটাই ও কার্যালয়ে প্রবেশাধিকার বন্ধের প্রতিবাদে কর্মীদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।প্রাথমিকভাবে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে গ্রামীণফোনের বক্তব্য জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাঁটাইয়ের প্রতিবাদে আজ সকাল সাড়ে সাতটার দিকে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে বেশ কিছু কর্মী মানববন্ধন করেন।গ্রামীণফোনের পি অ্যান্ড ও বিভাগের ব্যবস্থাপক আদিবা জেরিন প্রথম আলো ডটকমের কাছে দাবি করেছেন, আজ সকালে কাজে যোগ দিতে এসে ৪৮ জন কর্মী তাঁদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানতে পারেন। এর প্রতিবাদে প্রতিষ্ঠানটির প্রায় দেড় হাজার কর্মী প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নেন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। বরং কর্তৃপক্ষ ই-মেইল ও মুঠোফোনে খুদে বার্তা দিয়ে আজ প্রধান কার্যালয় বন্ধ থাকবে বলে জানিয়ে দেয়। এ ছাড়া কর্মীদের বাসায় গিয়ে কাজ করতে বলা হয়।কর্মী ছাঁটাই ও প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্তকে ‘অনৈতিক’ ও ‘বেআইনি’ বলে দাবি করেছেন গ্রামীণফোনের আন্দোলনরত কর্মীরা। এদিকে তাঁরা সকাল থেকে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে কয়েক দফা সমাবেশ করে ‘অনৈতিক ছাঁটাই’ প্রক্রিয়া বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছেন।উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরেই গ্রামীণফোনে কর্মী ছাঁটাই নিয়ে অসন্তোষ চলছিল বলে জানা গেছে।