গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের ইচ্ছা নেই: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ব্যাপারে গ্রামীণফোনের চিন্তিত হওয়ার মতো কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দুশ্চিন্তা না করার জন্য আমার এই বক্তব্যই যথেষ্ট।’ আজ সোমবার বিকেল পৌনে তিনটার দিকে সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। এর আগে অর্থমন্ত্রীর কার্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেন টেলিনর এশিয়ার প্রধান সিগভে ভ্রেক্কে। ওই বৈঠকের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার থ্রিজি লাইসেন্সের ফি যেটা নির্ধারণ করেছে, এ ব্যাপারে তারা (গ্রামীণফোন) আনহ্যাপি।’এর আগে গ্রামীণ ব্যাংক কমিশন গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছিল।