গ্রামীণফোনের ‘চলো বহুদূর’
দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন অপারেটর গ্রামীণফোন এবার গ্রাহকদের আকর্ষণীয় সেবা দিতে নতুন স্লোগান নিয়ে এসেছে। ‘চলো বহুদূর’ নামের এই স্লোগানে বাংলাদেশের মানুষকে সময়োপযোগী ও আকর্ষণীয় সেবা দেওয়ার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে বলে মনে করে গ্রামীণফোন।আজ শুক্রবার গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুঠোফোনে শুধু কথা বলা ছাড়াও যে অনেক কিছু করা যায়, তা বর্তমানে মুঠোফোনের বহুবিধ ব্যবহারের মাধ্যমে জীবনকে সমৃদ্ধ করার বিভিন্ন প্রয়াসে আমরা দেখতে পাই। আর তাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক, বিস্তৃত কাভারেজ ও ইন্টারনেট শক্তি নিয়ে গ্রামীণফোনও আজ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ দেশের মানুষকে এগিয়ে নিতে চায়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান বিশ্বে ইন্টারনেটনির্ভর সেবা যেমন—অ্যাপস, সোশ্যাল নেটওয়ার্কিং ইত্যাদির বহুবিধ ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত জীবনের নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। ‘চলো বহুদূর’ অনুপ্রেরণায় আধুনিক জীবনের এসব বিষয়ই ফুটে উঠবে। কেননা গ্রামীণফোন মনে করে আধুনিকতা মানেই এগিয়ে চলা। আর তাই প্রযুক্তি ও পরিবর্তনের ইতিবাচক উপাদানগুলো কাজে লাগিয়ে সময়োপযোগী বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে সব সময়ই অগ্রসরমাণ গ্রাহকের পাশে থাকবে গ্রামীণফোন।আর প্রযুক্তিসচেতন এই তরুণদের জন্যই গ্রামীণফোন আজ রাজধানীর বনানীর মাঠে (কামাল আতাতুর্ক এভিনিউ) ‘গো ফ্রি’ নামের একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে বলেও জানানো হয়েছে। যার মাধ্যমে একই স্থানে অংশগ্রহণকারীরা মিউজিক, গেমস, গ্যাজেটস ও অ্যাপ্লিকেশন্সের এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করেন।অনুষ্ঠানে গো ক্রিয়েট, গো লিমিটলেস, গো ফেয়ারলেস এবং গো এন্টারটেইন নামক চার ধরনের চারটি এক্সপেরিয়েনস বুথ জোনের ব্যবস্থা ছিল। এ ছাড়া ছিল পুরো এলাকায় উচ্চগতিসম্পন্ন ইন্টারনেটসেবা ব্যবহারের সুবিধা। দেশের খ্যাতনামা মিউজিক ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস, জনপ্রিয় সংগীত তারকা মিলা ও রাফা এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।গ্রামীণফোনের হেড অব মার্কেটিং রাজিব ভট্টাচার্য বলেন, ‘তরুণদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ ধরনের একটি আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রামীণফোন প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষকে কীভাবে এগিয়ে নিতে পারে এবং একই সঙ্গে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো তরুণদের সামনে তুলে ধরাই ছিল মূলত এ আয়োজনের লক্ষ্য।’