গ্রামে থেকে সাধারণ মানুষের চিকিৎ সা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে থেকে সাধারণ মানুষকে চিকিৎ সা দেওয়ার জন্য চিকিৎ সকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গ্রামে থেকে চাকরি করতে ভালো না লাগলে চাকরি ছেড়ে দেন। সরকারের চাকরি করবেন, বেতন নেবেন, অথচ সেবা দেবেন না, তা হতে পারে না। তিনি বলেন, ‘সংসদসহ যেখানেই যাই, একটা অভিযোগই শুনি—চিকিৎ সকেরা এলাকায় থাকেন না। আর এই অভিযোগ শুনতে চাই না।’ চিকিৎ সকেরা নিজ নিজ এলাকায় থেকে মানুষকে চিকিৎ সা দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ১৯তম সম্মেলন ও বিশেষ বার্ষিক সাধারণ সভা ২০১১-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎ সক তৈরি করতে সবচেয়ে বেশি খরচ হয়। আর এই খরচের অর্থ জোগায় জনগণ। তাঁদের অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে হবে। তাই চিকিৎ সকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের একটু ভালোবাসা, একটু মুখের কথা, একটু যত্নে রোগী অর্ধেক ভালো হয়ে যায়।’প্রধানমন্ত্রী সবার প্রতি কর ফাঁকি দেওয়ার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা জনবল বৃদ্ধির কথা বলেন, উন্নয়নের দাবি জানান। যদি কর না দেন তাহলে দেশের উন্নয়ন হবে কীভাবে?’ তিনি বলেন, কর না দেওয়ার প্রবণতা চিকিৎ সকসহ অনেকের মধ্যেই রয়েছে। তাই তিনি সবার প্রতি যথাযথভাবে কর দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে হূদেরাগের চিকিৎ সা প্রসারের লক্ষ্যে করোনারি কেয়ার ইউনিট স্থাপন ও হার্ট সার্জারির ব্যবস্থা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পর্যায়ে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ এবং জেলা হাসপাতাল পর্যন্ত ওয়েব ক্যামেরা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে মোবাইল ফোনের মাধ্যমে ‘মোবাইল ফোন স্বাস্থ্যসেবা’ চালু করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপেক্সে ৩২ হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া চলছে। এ ছাড়া স্বাস্থ্য খাতে প্রথম শ্রেণীর এক হাজার ৪২০টি, দ্বিতীয় শ্রেণীর ৬২টি, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর এক হাজার ১৮২টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। প্রায় তিন হাজার চিকিৎ সককে পদোন্নতি ও সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে। নার্সদের চাকরি তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। তিনি বলেন, চিকিৎ সাশাস্ত্রে গবেষণা জোরদার করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ জন্য চার হাজার ৮৪৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিএমএর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বিএমএর মহাসচিব মো. শরফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলন অভ্যর্থনা উপপরিষদের চেয়ারম্যান আবদুর রউফ সরদার। এ ছাড়া অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, চিকিৎ সক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন। বিবিসি।