গ্রামের গল্পের ধারাবাহিকে প্রথম কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ফানুষ। নাটকটি লিখেছেন খান মোহাম্মদ বদরুদ্দিন, পরিচালনা করেছেন লিটু সাখাওয়াত। এখানে অভিনয় করছেন হিল্লোল। কথা হলো তাঁর সঙ্গে।আপনাকে তো গ্রামের গল্পের ধারাবাহিকে তেমন দেখা যায় না।গ্রামের গল্পের এক ঘণ্টার কয়েকটি নাটকে কাজ করেছি। তবে ধারাবাহিক এটাই প্রথম। আমি আর জিতু ভাই (জিতু আহসান) শহুরে গল্পের নাটকেই কাজ করি। দর্শক আমাদের এ ধরনের নাটকে দেখে অভ্যস্ত। মজার ব্যাপার হলো, এবার আমাদের দুজনকেই দর্শক গ্রামের গল্পের নাটকে দেখছে। আমরা দুজন অলস প্রকৃতির। গুপ্তধন পেয়েছি বলে গ্রামে একটা গুজব ছড়িয়ে দিই। এরপর গ্রামের লোভী কয়েকজন আমাদের টাকা দিয়ে সহযোগিতা করে। ফলে আমাদের ভালোই আয়-রোজগার হচ্ছে।নাটকে তো আপনারা হুমায়ুন ফরীদির সঙ্গে অভিনয় করেছেন।ওনার সঙ্গে কাজ করা আমাদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা। যতক্ষণ ওনার পাশে থাকি, ততক্ষণই শিখি। অভিনয়ের পাশাপাশি তাঁকে দেখেছি পরিচালনার ব্যাপারেও সহায়তা করতে। একটা দৃশ্যের কাজ শেষ করতে সব মিলিয়ে প্রায় তিন ঘণ্টা লাগবে। তিনি এসে পুরো ব্যাপারটা এমনভাবে দেখিয়ে দিলেন, মাত্র পৌনে এক ঘণ্টায় পুরো দৃশ্যের কাজ শেষ হয়ে গেল। অভিজ্ঞতা আর মেধা—আসলেই অন্য জিনিস।গত কয়েক দিন আপনাকে ফোনে তেমন পাওয়া যাচ্ছিল না। খুব ব্যস্ত নাকি?দারুণ ব্যস্ত। এখন ২০টা ধারাবাহিকের কাজ করছি। এমনটা এর আগে হয়নি। গত পাঁচ দিনে তিনটি এক ঘণ্টার নাটকে কাজ করেছি। দুটি লিখেছেন অভিনেত্রী রিচি। বাবা দিবসের জন্য আলোয় ভুবন ভরা আর ঈদের জন্য রূপার শেষ কথা। অন্যটি অরুণ চৌধুরীর লেখা অপরাজিতা। তিনটি নাটকেরই পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।এবার পরিবারের কথা বলুন। মেয়ের খবর কী?ওয়ারিশা এখন প্রিস্কুলে যাচ্ছে। নাম রোদেলা চত্বর। এ ছাড়া মাঝেমধ্যে বাসার কাছাকাছি শুটিং হলে সঙ্গে নিয়ে আসি। ও এসেই মেকআপ রুমে ঢোকে। সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সব মিলিয়ে ভালোই আছি।