গ্রিসে জাদুঘরে ডাকাতি,৭০টি অস্ত্র লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিসের অ্যানসিয়েন্ট অলিম্পিয়ার একটি জাদুঘর থেকে কৃত্রিমভাবে ব্রোঞ্জ ও মাটির তৈরি ৭০টি অস্ত্র লুট করা হয়েছে। গ্রিসের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। রয়টার্সে এ খবর প্রকাশিত হয়েছে।অলিম্পিয়ার স্থানীয় মেয়র থিমিয়স কজিয়াস বলেন, দুজন সশস্ত্র মুখোশধারী ওই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নিরাপত্তা প্রহরীদের মারধর করে অস্ত্রগুলো লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর গ্রিসের সংস্কৃতিমন্ত্রী পাভলোস জারুলানোস পদত্যাগপত্র জমা দিয়েছেন। গ্রিসের এই জাদুঘরটিকে সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দেখা হয়।