গ্রিসে সাগরে লাফিয়ে পড়া ১১ জনের খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসে যাওয়ার পথে সাগরে লাফিয়ে পড়া ১১ জন বাংলাদেশির খোঁজ মেলেনি। গতকাল রোববার ভোরে গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে পৌঁছানোর আগে ৪৯ জন বাংলাদেশি জাহাজ থেকে লাফিয়ে পড়লে তিনজন প্রাণ হারান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ সোমবার প্রথম আলোকে জানান, আজ দুপুর পর্যন্ত নিখোঁজ ১১ জনের খোঁজ পাওয়া যায়নি। তবে কোস্ট গার্ডসহ গ্রিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিখোঁজ বাংলাদেশিদের সন্ধান চালাচ্ছে। জানা গেছে, সাগরে লাফিয়ে পড়া লোকজনের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিত্সাধীন। আর জাহাজে ফিরে গেছেন ১৯ জন। অন্য ১১ জন এখনো নিখোঁজ রয়েছেন। গ্রিসে নিহত ব্যক্তিদের লাশ আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।অন্যদিকে কোরিয়ান কোম্পানি দাইয়ুর ৬৭ জন বাংলাদেশি কর্মীকে নিয়ে আরেকটি জাহাজ আজ ত্রিপোলি থেকে গ্রিসের পথে যাত্রা করেছে।প্রসঙ্গত, গত শনিবার দাইয়ু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের দুই হাজার ৪২ বাংলাদেশি কর্মীকে নিয়ে লিবিয়া থেকে দুটি জাহাজ ক্রিট দ্বীপের পথে যাত্রা করে।