গ্রীন রোডে ১০তলা ভবনের ৩য় তলায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রীন রোডের একটি ১০তলা ভবনের তৃতীয় তলায় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। দুপুর ১২টার দিকে সে আগুন নেভানো হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল জানান, বেলা সাড়ে ১১টার দিকে ৩০ গ্রীন রোডের শেল গ্রীন সেন্টারের তৃতীয় তলায় দ্য ল্যাবরেটরি নামে দাঁতের চিকিত্সার একটি ক্লিনিকে আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে বা আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তিনি জানাতে পারেননি।