গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি গত বছরের চেয়ে কম হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের ঘাটতি গত বছরের চেয়ে কম হবে। ক্রমে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে চলে আসবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা। সভায় কমিটির সদস্য বীরেন শিকদার ও আমিনা আহমেদ উপস্থিত ছিলেন।চলতি মৌসুমে জনসাধারণের কাছে বিতরণের জন্য আরও বিদ্যুত্সাশ্রয়ী বাতি আনা হচ্ছে বলে বিদ্যুত্ মন্ত্রণালয় থেকে কমিটিকে অবহিত করা হয়।সভায় পিডিবির সিস্টেম লস কমানোর সুপারিশ করা হয়। এক বছরের লক্ষ্য নিয়ে এ সিস্টেম লস অর্ধেকে নামিয়ে আনার সুপারিশ করে সংসদীয় কমিটি। পিডিবি জানিয়েছে, বর্তমানে তাদের সিস্টেম লসের পরিমাণ ১৮ শতাংশ।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, বিদ্যুতের উত্পাদন বাড়লেও এবারের গ্রীষ্মেও মানুষের কিছুটা ভোগান্তি হবে। তবে আগের যেকোনো সময়ের চেয়ে তার মাত্রা কম হবে।গোলাম মোস্তফা বলেন, সরকারের পরিকল্পনা অনুসারে ২০১৩ সাল নাগাদ বিদ্যুত্ নিয়ে ভোগান্তি অনেকাংশে বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, বৈঠকে পিডিবি ও আরইবিকে অযথা লাইন বসাতে নিষেধ করা হয়েছে। গত চারদলীয় জোট সরকারের আমলে ৮৫ হাজার কিলোমিটার লাইন বসানো হয়েছে। কিন্তু সেখানে কোনো বিদ্যুত্ দেওয়া যায়নি। ফলে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।গোলাম মোস্তফা আরও বলেন, কমিটির পক্ষ থেকে বিদ্যুত্ বিতরণকারী সংস্থাগুলোকে বলা হয়েছে, যেটুকু এলাকায় বিদ্যুতায়ন করা সম্ভব, ঠিক সেটুকু জায়গায় লাইন বসাতে হবে।সভাপতি বলেন, পিডিবি ও আরইবিকে তাদের কর্মক্ষমতা বাড়ানোর জন্যও বলা হয়েছে। একই সঙ্গে সিস্টেম লস কমানোর জন্যও বলা হয়েছে।