গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি হবে ১৫০০ মেগাওয়াট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের ঘাটতি দাঁড়াবে এক হাজার ৫০০ মেগাওয়াট। আজ বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে সংসদে এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক। ফরিদুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।এনামুল হক আরও জানান, ফেব্রুয়ারিতে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পাঁচ হাজার ৬০০ মেগাওয়াট। গ্যাস-সংকট অব্যাহত থাকায় এই সময় গড় বিদ্যুৎ উৎপাদন হবে তিন হাজার ৮০০ থেকে চার হাজার মেগাওয়াট।মেহের আফরোজের অন্য প্রশ্নের জবাবে এনামুল হক জানান, দেশে এখন পর্যন্ত আবিষ্কৃত ২৩টি গ্যাস ফিল্ডের মধ্যে বর্তমানে ১৭টি থেকে গ্যাস উৎপাদন করা হচ্ছে। এসব গ্যাস ফিল্ডের মোট উৎপাদন ক্ষমতা দৈনিক দুই হাজার মিলিয়ন ঘনফুট। বিগত কয়েক বছরে দেশে গ্যাসের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এখন দেশে গ্যাসের দৈনিক চাহিদা আড়াই হাজার মিলিয়ন ঘনফুট। এ হিসাবে দৈনিক গ্যাসের ঘাটতি ৫০০ মিলিয়ন ঘনফুট।তারানা হালিমের প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সরকারি নির্দেশের আগে যেসব গ্রাহক চাহিদা মোতাবেক অর্থ (ডিমান্ডনোট) পরিশোধ করেছে, শুধু তাঁদের সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে সংযোগ দেওয়া হচ্ছে।