গ্রেনেড আসে পাকিস্তান থেকে, সমুদ্রপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকতর তদন্তকারী সংস্থা সিআইডির একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, তাঁরা ইতিমধ্যে জানতে পেরেছেন, হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেড পাকিস্তান থেকে সমুদ্রপথে এসেছে। গ্রেনেডের ওই চালান মূলত এ দেশে আনা হয় ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাহিদদের কাছে পাঠানোর জন্য।ওই কর্মকর্তা আরও বলেন, গ্রেনেডের ওই চালানের একটা অংশ ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসহ দেশের বিভিন্ন হামলায় ব্যবহূত হয়। বাকি গ্রেনেড সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয় কাশ্মীরের জঙ্গিদের জন্য। লস্কর-ই-তাইয়েবা, কাশ্মীরের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন, পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশের হুজির যোগসাজশে এসব গ্রেনেড পাচার হয়।প্রাপ্ত তথ্যে জানা গেছে, এর মধ্যে সর্বশেষ একটি চালানের ৪৫টি গ্রেনেড পাঠানো যায়নি। কারণ সীমান্তের ওপারে যাঁর ওই গ্রেনেড গ্রহণ করার কথা, তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন। ওই গ্রেনেডগুলোই সাতক্ষীরার সীমান্তে হুজির সহযোগী নজরুল ঘরামির বাড়ির পুকুরপাড়ে পুঁতে রাখা হয়। পরবর্তী সময়ে সেখান থেকে এসব গ্রেনেড উদ্ধার করে র্যাব। নজরুল ঘরামি হুজির জঙ্গি জামাল উদ্দিনের ভগ্নিপতি।তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঢাকায় গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য পাকিস্তানি মাজেদ ভাট ওরফে আবু ইউসুফ ভাটকে জিজ্ঞাসাবাদ করেই মূলত এসব তথ্য পাওয়া যায়। মাজেদ ভাট স্বীকার করেন, পাকিস্তান থেকে সমুদ্রপথে আসা গ্রেনেডগুলো লস্কর-ই-তাইয়েবার এ-দেশীয় সমন্বয়কারী মাওলানা তাজউদ্দিনের কাছে আসে। তিনি এ দেশের হুজিকে ব্যবহার করে গ্রেনেডের চালান ভারতে পাঠান। তাজউদ্দিন একই সঙ্গে এ দেশে নাশকতায় ব্যবহারের জন্য জঙ্গিদের গ্রেনেড সরবরাহ করেন।মাজেদ ভাট গত ৬ ডিসেম্বর ঢাকার মহানগর হকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এসব বলেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।এ ছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাতক্ষীরা থেকে গ্রেনেডসহ গ্রেপ্তার হওয়া ঘরামির দেওয়া জবানবন্দি এবং বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্রে মুফতি হান্নানের দেওয়া জবানবন্দির তথ্য মেলালে মাজেদ ভাটের বক্তব্যের সঙ্গে অনেকটা মিল পাওয়া গেছে।একই সূত্র আরও জানায়, মাজেদ ভাটকে গত বছর ৬ জানুয়ারি রাজধানীর উত্তরা থানায় একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়।এদিকে গত ২৭ ডিসেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দের দেওয়া প্রতিবেদনে বলা হয়, ‘তদন্তকালে হামলায় ব্যবহূত গ্রেনেডের সরবরাহকারী, মদদদাতাদের শনাক্ত করার লক্ষ্যে ঘটনাস্থলে প্রাপ্ত অবিস্ফোরিত গ্রেনেড বিস্ফোরণ ঘটানোর (ডিসপোজাল) ব্যাপারে সংশ্লিষ্টদের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া অব্যাহত আছে।...ধৃত আসামি মাওলানা শেখ আবদুস সালাম ও আবদুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট গ্রেনেডের উেসর তথ্য প্রদান করেছে।’