গ্রেনেড মামলায় পিন্টুর আবেদনের আংশিক শুনানি শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অব্যাহতি চেয়ে চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর আবেদনের আংশিক শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার শুনানি শেষে আদালত ২২ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এ ছাড়া একই মামলার আসামি আবদুল মালেকও অব্যাহতির আবেদন করেছেন।এ নিয়ে মোট ১৬ আসামি অব্যাহতির আবেদন করলেন। এর মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১১ জনের অব্যাহতির আবেদন শেষ হয়েছে। এখন ১২ নম্বর আসামির অব্যাহতির আবেদনের শুনানি চলছে।