প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাছে ডেমরায় পাটগুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার চার কর্মকর্তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ডেমরা থানা পুলিশ গ্রেপ্তার হওয়া চার কর্মকর্তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম এ ই এম ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, গত রোববার রাতে ডেমরায় লতিফ বাওয়ানী পাটকলের গুদামে আগুন লেগে পুড়ে যায় কয়েক কোটি টাকার পাট। এ ঘটনায় চার কর্মকর্তাকে বরখাস্ত ও আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আজ তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।