প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বংশালে ব্যবসায়ী সাকিব আমান মাসুম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি জুয়েল ও সিরাজকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ বুধবার বংশাল থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম জি এম আল মাসুদ দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার খুব ভোরে কে বা কারা মাসুমকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ফেরেননি। গতকাল সকাল সোয়া নয়টার দিকে বংশাল থানার পুলিশ ১৬৪/১, বংশাল রোডের গলি থেকে মাসুমের লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। বেলা ১১টার দিকে লাশটি মাসুমের বলে তাঁর স্বজনেরা শনাক্ত করেন।