প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিলের শহীদ মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্তি মুখ্য মহানগর হাকিম মোহাম্মাদ আলী হোসাইন আজ সোমবার এ আদেশ দেন।মহানগর গোয়েন্দা পুলিশ, আসামি আবদুল ওহাব ও ইকবাল হাসান ওরফে মোবারক হোসেনকে আজ আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে।রিমান্ডের আবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া আসামিসহ তাঁদের অন্য সহযোগীরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে রাজধানীর মতিঝিলের প্যাসিফিক হোটেলের সামনে ১০ জানুয়ারি শহীদ মোল্লাকে গুলি করে হত্যা করেন। ওই ঘটনায় ব্যবহূত আগ্নেয়াস্ত্র ও সহযোগী আসামিদের নাম ও ঠিকানা সংগ্রহ করতে সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়া প্রয়োজন।শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আসামিদের জামিনের আবেদন আদালত নাকচ করে দেন।