গ্রেপ্তার সাংসদ ও আইনজীবীদের মুক্তির দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাইকোর্টে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেপ্তার সাংসদ ও আইনজীবীদের মুক্তি দাবি করেছেন। আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।নজরুল ইসলাম খান অভিযোগ করেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার সব অবৈধ কাজ বৈধ করে নিচ্ছে। তবে জনগণ এগুলোকে বৈধতা দেবে না। বিচার বিভাগ নিয়ে সরকার ঘৃণ্য খেলায় মেতেছে। কিন্তু এ খেলায় তারা সফল হবে না।নজরুল ইসলাম খানের অভিযোগ, বিরোধী দলের সমর্থক আইনজীবীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। প্রধান বিচারপতি হাইকোর্টের ওই ঘটনার সুষ্ঠু সমাধানের কথা বলেছেন। কিন্তু তার পরও বিরোধী দলের সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে মামলা, তাঁদের গ্রেপ্তার ও আইন পেশা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। কার নির্দেশে এসব হচ্ছে, তিনি তা জানতে চান। তিনি বিরোধী দলের সমর্থক আইনজীবীদের ওপর নির্যাতন বন্ধ এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি দাবি জানান।প্রসঙ্গত, হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় গতকাল বৃহস্পতিবার বিএনপির সাংসদ ও আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আরেক আইনজীবীকে ধরতে রাতভর তত্পর ছিল পুলিশ।