প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট খেলা শেষে খেলোয়াড়দের বহনকারী বাসে ঢিল মারার ঘটনায় গ্রেপ্তার ২৮ জনকে আদালত জামিনে মুক্তি দিয়েছেন ।আজ শনিবার বিকেলে মহানগর হাকিম এমএকে আজাদ ওই ২৮ জনের জামিন মঞ্জুর করেন।জানা গেছে, আজ বিকেলে মিরপুর থানা পুলিশ গ্রেপ্তার ২৮ জনকে আদালতে হাজির করে প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হয়। পরে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করে মুক্তির নির্দেশ দেন।গতকাল শুক্রবার রাতে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে ওই ঘটনায় আটক ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহম্মেদ আজ সকালে প্রথম আলোকে জানান, আটক ২৮ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।