গ্রেপ্তারের প্রতিবাদে কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে সারা দেশে দলের সহস্রাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এর প্রতিবাদে কাল সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। কাল বিকেল তিনটায় মুক্তাঙ্গনে বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে।বিএনপির ডাকা হরতাল শেষে আজ রোববার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।এর আগে সকালে আজকের হরতাল শতভাগ সফল হয়েছে বলে দাবি করেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। তাই সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে জনগণ।