গ্রেপ্তারের ভয়ে সুইজারল্যান্ড সফর বাতিল করলেন বুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গ্রেপ্তারের ভয়ে তাঁর সুইজারল্যান্ড সফর বাতিল করেছেন। প্রেসিডেন্ট থাকাকালে বন্দীদের নির্যাতনের নির্দেশ দিয়েছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।মানবাধিকার সংগঠনগুলো বুশের বিরুদ্ধে গুয়ানতানামো বন্দীশিবিরের বন্দীদের নির্যাতন করার অভিযোগ এনে তাঁকে গ্রেপ্তার করার জন্য সুইস সরকারের ওপর চাপ দিচ্ছে। সুইজারল্যান্ডের আদালতে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে আদালত সূত্র থেকে জানা গেছে।উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জেনেভায় একটি চ্যারিটি অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বুশের ভাষণ দেওয়ার কথা।—পিটিআই।