গ্র্যামি মনোনয়নে নতুন চমক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া সংগীতশিল্পীদের নাম ঘোষিত হলো গত বুধবার। এবার রেকর্ড, সং এবং অ্যালবাম অব দ্য ইয়ারসহ মোট ছয়টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন অ্যাডেলি। তবে এ বছর বাজারে টুয়েন্টিওয়ান অ্যালবামটি দিয়ে চমকে দিলেও, গ্র্যামিতে সেই চমক ধরে রাখতে পারলেন না এই শিল্পী। তাঁকে ছাপিয়ে সর্বোচ্চ সাতটি মনোনয়ন বগলদাবা করলেন ক্যানজি ওয়েস্ট। মার্কিন এই র্যাাপারের গাওয়া ‘অল অব দ্য লাইটস’ গানটি পেয়েছে সং অব দ্য ইয়ারের মনোনয়ন। ব্রুনো মার্স এবং ফু ফাইটাররাও মনোনয়ন পেয়েছেন ছয়টি ক্যাটাগরিতে। লিল ওয়েনইন পাঁচটি, বন আইভার চার, তবে পাঁচটি মনোনয়ন পেয়ে চমকে দিয়েছেন ডাবস্টেপখ্যাত স্ক্রিলেক্স; এর মধ্যে আছে বেস্ট নিউ আর্টিস্টের মনোনয়নও। এপি।