গ্র্যামিতে অ্যাডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর মঞ্চে ফিরছেন সংগীত তারকা অ্যাডেল। ১২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে গাইবেন তিনি। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে গলায় মাইক্রোসার্জারির (সূক্ষ্ম অস্ত্রোপচার) পর অ্যাডেল আর গান নিয়ে কোথাও হাজির হননি।অ্যাডেল বলেন, ‘এত বড় অনুষ্ঠানে গান গাওয়াটা আমার জন্য বিরাট সম্মানের ব্যাপার হবে।’২৩ বছর বয়সী এই ব্রিটিশ সংগীত তারকা গ্র্যামিতে এবার ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ হিসেবে মনোনয়ন পেয়েছে তাঁর ‘রোলিং ইন দ্য ডিপ’। গত বছর যুক্তরাষ্ট্রে চার্টে শীর্ষে ছিল তাঁর ওই গান। নিলসেন সাউন্ডস্ক্যান-এর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত গানটির ৫৮ লাখ কপি বিক্রি হয়েছে। ওয়েবসাইট।