গ্র্যামিতে অ্যাডেলের জয়জয়কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে হুইটনি হিউস্টনকে সবাই স্মরণ করলেন গভীর শ্রদ্ধার সঙ্গে। তবে মুদ্রার এক পিঠে যেমন বেদনা ছিল, অন্য পিঠে ছিল বিজয়ের আনন্দ। বিজয়ের মুকুট পরলেন অ্যাডেল। এবার ছয়-ছয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড জেতার পর এই ব্রিটিশ সংগীত তারকা বললেন, ‘সত্যিই অদ্ভুত এই অনুভূতি!’ তাঁর টুয়েন্টিওয়ান অ্যালবাম পেয়েছে অ্যালবাম অব দ্য ইয়ারের সম্মান, রেকর্ড অ্যান্ড সং অব দ্য ইয়ার হয়েছে তাঁর ‘রোলিং ইন দ্য ডিপ’ গানটি। এ ছাড়া বেস্ট পপ সলো পারফরম্যান্স, পপ ভোকাল এবং শর্ট ভিডিওতেও অ্যাডেলই সেরা। রয়টার্স।