গ্র্যামিতে ডায়ানা রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বসছে ৫৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় এই আয়োজনে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন মার্কিন সংগীতশিল্পী ডায়ানা রস ও গ্লেন ক্যাম্পবেল। সদ্য প্রয়াত অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকেও জানানো হবে এই সম্মাননা। ৬৭ বছর বয়সী রস এর আগে ১২ বার গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনয়ন পেয়েছিলেন। তবে ভাগ্যের সিঁকে ছিঁড়ছে এবারই প্রথম। অন্যদিকে কান্ট্রি মিউজিশিয়ান গ্লেন এই সম্মাননা ভাগাভাগি করবেন স্বদেশি জর্জ জোনস, গিল স্কট-হেরন এবং ব্রাজিলিয়ান সংগীতশিল্পী আন্তোনিও কার্লোস জোবিম। আর স্টিভ জবসকে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হচ্ছে সংগীত, ছবি, টিভি এবং বইকে প্রযুক্তির মাধ্যমে আরও সহজলভ্য করার জন্য। বিবিসি।