গ্লোব থিয়েটারে বাংলা নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য টেম্পেস্ট নাটকের দৃশ্য। লন্ডনের গ্লোব থিয়েটারে আজ ও আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় বাংলায় মঞ্চস্থ হবে উইলিয়াম শেকসিপয়ারের এ নাটকটি। শেকসিপয়ারের সাহিত্য থেকে ৩৭টি ভাষায় তৈরি হয়েছে ৩৭টি নাটক। নির্দেশনা দিয়েছেন ৩৭ জন নির্দেশক। এ ৩৭টি নাটক নিয়ে গ্লোব থিয়েটার উৎসবের আয়োজন করেছে। বাংলা ভাষায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দীন ইউসুফ। অনুবাদ করেছেন রুবাইয়াৎ আহমেদ। এখানে অভিনয় করছেন ঢাকা থিয়েটারসহ আমন্ত্রিত শিল্পীরা