গ্লোবাল এগ্রোভেটকে ছয় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফল পাকানোর কাজে ব্যবহূত ক্ষতিকর ওষুধ বাজারজাত করার অভিযোগে রাজধানীর ২২৮ এলিফ্যান্ট রোডের গ্লোবাল এগ্রোভেট লিমিটেডের তিন শীর্ষ কর্মকর্তাকে আজ বৃহস্পতিবার সর্বমোট ছয় লাখ টাকা জরিমানা করেছেন একটি ভ্রাম্যমাণ আদালত।বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ জানান, গ্লোবাল এগ্রোভেট লিমিটেডের বাজারজাত করা ‘প্রোফিট’ (ইথোফন) ওষুধের প্যাকেটের গায়ে ‘উন্নত বিশ্বে ফল পাকানোর জন্য সমাদৃত’ কথাটি লেখা থাকায় ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কাঁচা ফল-ফলাদি পাকাতে ওষুধটি ব্যবহার করে থাকে, যা স্বাস্থ্যসম্মত নয়। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জোয়ার্দ্দার মোস্তাক আহমেদ, নির্বাহী পরিচালক এ বি এম শহিদুল ইসলাম ও পরিচালক (অর্থ) লুত্ফর রহমানের প্রত্যেককে ভোক্তা অধিকার আইনে দুই লাখ করে ছয় লাখ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে ওই ওষুধটি বাজার থেকে প্রত্যাহারের অঙ্গীকারনামা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।র্যাব-২, দাঙ্গা পুলিশ ও বিএসটিআইয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন।