গড়াই নদীর খননকাজ শুরু হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার লক্ষ্যে গড়াই নদীর খননকাজ শুরু হয়েছে। এর ফলে এ অঞ্চলে মিঠা পানির প্রধান উত্স গড়াই নদীর প্রবাহ স্বাভাবিক হয়ে আসবে এবং পরিবেশ বিপর্যয়ের হাত থেকে এ অঞ্চল রক্ষা পাবে।গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্পের পরিচালক প্রকৌশলী আবদুল বাতেন জানান, জরিপ-সমীক্ষা, গাণিতিক ও মরফোলজিক্যাল মডেলিং শেষে এরই মধ্যে নদী খননের কাজ শুরু হয়েছে। ৯৪২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় ক্যাপিটাল ড্রেজিং ছাড়াও রক্ষণাবেক্ষণ ড্রেজিং, দুই হাজার ২০০ মিটার ফো-ডিভাইডার নির্মাণ, গঙ্গা-গড়াই গাইড বাঁধ নির্মাণ প্রভৃতি কাজ সম্পন্ন হবে। এ প্রকল্প ২০০৯-২০১০ থেকে ২০১২-১৩ মেয়াদে সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে। বাসস।