গয়েশ্বর মুক্তি পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ শুক্রবার সকালে কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল সোয়া নয়টার দিকে কারাগার থেকে বের হওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান। এ সময় নেতা-কর্মীরা জেলগেটের সামনে বিভিন্ন স্লোগান দেন। খবর ইউএনবির।এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকা ও গাজীপুরের কারাগার থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের নয়জন নেতা জামিনে মুক্তি পান।গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর পৃথক দুটি মামলায় জোটের নেতাদের গ্রেপ্তার করা হয়। গত ১৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।