গয়েশ্বরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ৪ ফেব্রুয়ারি।ঢাকার বিশেষ জজ আদালত আজ বৃহস্পতিবার এ তারিখ নির্ধারণ করেন। আজ গয়েশ্বর চন্দ্র রায় তাঁর আইনজীবীর মাধ্যমে মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৯ সালের ৬ আগস্ট যে অভিযোগপত্র জমা দিয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। নিরপেক্ষভাবে তা তদন্ত করা হলে এ ধরনের কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যাবে না।দুদক দুই কোটি ৮৬ লাখ ৯৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৯ সালের ৫ জুলাই একটি মামলা দায়ের করেন।