ঘটক পাখি ভাই ‘লাভগুরু’! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ভালোবাসা দিবসে ঘটক পাখি ভাইকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে কাতারভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আল জাজিরা।‘বাংলাদেশি লাভ গুরু রিভেলস সিক্রেট’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই ভালোবাসা দিবসে বাংলাদেশের অন্যতম শীর্ষ ঘটক দীর্ঘস্থায়ী ভালোবাসার গোপন রহস্য জানিয়েছেন।’ ঘটক পাখি ভাই আল জাজিরাকে বলেন, ‘বন্ধুত্বই দীর্ঘস্থায়ী বিবাহিত জীবনের মূল চাবি।’

প্রতিবেদনে ৬৭ বছর বয়সী ঘটক পাখি ভাইকে ভালোবাসার ‘আধ্যাত্মিক গুরু’ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়, ৪০ বছর ধরে তিনি দুই স্ত্রী নিয়ে সুখে আছেন। বিশ্বজুড়ে তিনি ১০ হাজারেরও বেশি বিয়ের আয়োজন করেছেন। একটি নির্দিষ্ট নিবন্ধন ফির বিনিময়ে ঘটক পাখি ভাই কীভাবে জুটি মেলানোর কাজ করেন, সে সম্পর্কেও প্রতিবেদনটিতে বিবরণ দেওয়া হয়েছে।