এনটিভিতে আজ রাতে দেখানো হবে নাটক একা। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। নাটকে অভিনয় করছেন ২০০৯ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় সেরা পাঁচে স্থান পাওয়া তাহসিন। কথা হলো তাঁর সঙ্গে।‘একা’ নাটকের কাজ কবে করেছিলেন?গত বছর কোরবানির ঈদের আগে। নিঃসঙ্গ এক বৃদ্ধের গল্প নিয়ে নাটকটি। ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাই—সবাই আছেন। কিন্তু এই বৃদ্ধের দিকে কারও খেয়াল নেই। হঠাৎ এই বৃদ্ধ লটারিতে এক কোটি টাকা পেয়ে যান। খবর পেয়ে সবাই ছুটে আসে তাঁর কাছে। অন্য রকম এক পরিবেশ তৈরি হয় বাসায়। এই বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম।এই নাটকে কাজ করার কোনো ঘটনার কথা মনে আছে?সৈয়দ হাসান ইমামের জন্য পোশাক নিয়ে এসেছেন তাঁর স্ত্রী লায়লা হাসান। ড্রেসিংরুমে পোশাক বদলানোর সময় সৈয়দ হাসান ইমাম তাঁর পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছিলেন না। নাটকে তিনি ছিলেন আমার বাবা। সেই ব্যাপারটাই আমার মধ্যে কাজ করছিল। আমি বললাম, ‘বাবা, এই যে আপনার পাঞ্জাবি।’ তিনি লায়লা হাসানকে বললেন, ‘দেখো, ও আমাদের আরেকটি মেয়ে।’ ঘটনাটা আমার মনে থাকবে।আজ চ্যানেল আইতে ‘চৈতা পাগল’ ধারাবাহিকটি দেখানো হবে।নাটকে আমার চরিত্রটির নাম ‘মীরা’। এর আগে এই চরিত্রে অভিনয় করেছিলেন নওশীন ও মৌসুমী বিশ্বাস। ধারাবাহিকটির মাঝপথে আমাকে নেওয়া হয়। একটু তো ভয় ছিলই। আমি নোয়াখালীর মেয়ে। তাই সংলাপে কোনো অসুবিধা হয়নি। পরিচালক মাহফুজ আহমেদ সহযোগিতা করেছিলেন।নাটকটির পরবর্তী কাজের শুটিং আবার কবে শুরু হচ্ছে?১৯ মার্চ। কিন্তু আমি খুব অসুস্থ, হাসপাতালে আছি। তাই যেতে পারিনি। আগামী দু-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে বের হয়ে শুটিং শুরু করব।নতুন কোনো ধারাবাহিকের কাজ করবেন?নাসরীন জাহানের উপন্যাস অবলম্বনে শহীদুজ্জামান সেলিম তৈরি করবেন ধারাবাহিক নাটক সামান্থা। এই নাটকে আমি নাম ভূমিকায় অভিনয় করব। ২৫ মার্চ থেকে নাটকটির শুটিং শুরু হবে।