ঘণ্টাখানেক বন্ধের পর ঢাকা-ময়মনসিংহ রেলপথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ রেল স্টেশনের অদূরে শহরের কৃষ্টপুর আটআনি পুকুরপাড় এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়লেও ঘণ্টাখানেক পর তা আবার চালু হয়।ময়মনসিংহ জিআরপি থানা-পুলিশ ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি ওই স্থানে রেললাইনের পাশে বালু দিয়ে জমি ভরাট করছিল। কিন্তু সেটি অসাবধানতাবশত একসময় রেললাইনের ওপর উঠে যায়। ঠিক তখনই ঢাকার দিকে যাচ্ছিল আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এ সময় ট্রেনটি ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা কয়েকজন বালুশ্রমিক আহত হন। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে। কেওয়াকখালী লোকোমটিভের ঊর্ধ্বতন কর্মকর্তা মুহসিন উদ্দিন জানান, ট্রাকের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।