ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজগতি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বাস-মালিক সমিতি।প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে নয়টায় এই এলাকায় বেজগাতি গাউছিয়া মাদ্রাসার কাছে বরিশাল থেকে ছেড়ে আসা ‘আল মক্কা পরিবহন’ বাসটি বিপরীত দিক থেকে আসা একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে রাস্তায় থাকা বেজগাতি গাউছিয়া মাদ্রাসার জনৈক ছাত্র আহত হয়। এ সংবাদ মাদ্রাসায় ছড়িয়ে পড়লে মাদ্রাসার ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে সকাল পৌনে ১০টায় বাসের চালক আলী আজমকে (৪০) মারধর করে। হামলার প্রতিবাদে বরিশাল বাস-মালিক সমিতির বাসচালকেরা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা বরিশাল মহাসড়কের ওপর এলোমেলোভাবে বাস রেখে মহাসড়কে অবরোধের সৃষ্টি করেন। এ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপে বেলা ১১টায় তাঁরা অবরোধ তুলে নেন।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।