ঘন কুয়াশায় কাওড়াকান্দি-মাওয়ায় ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-মাওয়া নৌপথে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল রোববার রাত সাড়ে তিনটা থেকে আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নৌ চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ ঘাট সূত্র জানায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ঘন কুয়াশায় নদীর বুকে সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট ও সার্চিং লাইট দেখতে না পাওয়ায় এবং অপ্রতুল সিগন্যাল বাতি-মার্কিংয়ের কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে তিনটায় ফেরিসহ নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে মাঝ পদ্মায় ছয়টি ফেরি শতাধিক যাত্রীবাহী পরিবহনসহ নোঙর করে রাখা হয়। যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।