ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সারা দেশ। গতকাল শুক্রবার সারা দেশে শীত কিছুটা কমলেও আজ শনিবার সকাল থেকে ঢাকাসহ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিস জানায়, এ অবস্থা আরও দুই-তিন দিন চলতে পারে। দেশে মৃদু শৈত্যপ্রবাহ চললেও সূর্যের আলো না পাওয়াতেই শীত বেশি অনুভূত হচ্ছে বলে আবহাওয়া অফিস জানায়। দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য বেশি হওয়াতেই শীত বেশি অনুভূত হচ্ছে। হালকা বাতাসেও শীতের তীব্রতা বেড়েছে। তবে আশার কথা হলো, কুয়াশা কেটে গেলেই শীতের হাত থেকে দেশবাসী অনেকটা রক্ষা পাবে। এদিকে নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন, আজ সকাল থেকেই সেখানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। প্রচণ্ড শীতে ছিন্নমূল মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।