ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আজ রোববার সকাল সাড়ে ছয়টা থেকে আটটা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় এই দুই ঘাটে শতাধিক বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার আরিচা ইউনিটের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ বলেন, ভোর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে সকাল সাড়ে ছয়টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় দৌলতদিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও আমানত শাহ নামক ফেরি আটকা পড়ে। অন্যদিকে পাটুরিয়া ঘাটে আটকা পড়ে এনায়েতপুরী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, করবী ও কুমারী নামক ফেরি এবং মাঝ নদীতে আটকা পড়ে তিনটি লঞ্চ।এতে দৌলতদিয়া ঘাটে ৫০টি নৈশকোচ ও দেড় শ ট্রাক এবং পাটুরিয়া ঘাটে ১৬০টি ট্রাক ও ৫০টি বাস আটকা পড়ে। পরে সকাল আটটার দিকে কুয়াশা কেটে গেলে আবার স্বাভাবিক ফেরি চলাচল শুরু হয়।